সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৬:৫৭ পিএম

শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, জুলাই অভ্যুত্থানে সফল নেতৃত্বের কারণে শিক্ষার্থীদের প্রতি জনসাধারণের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রত্যাশা পূরণ ও সমাজ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে হবে।

বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ, জুলাই যোদ্ধাদের ‘বুদ্ধিমান’, ‘সাহসী’, ‘অকুতোভয়’ ও ‘দৃঢ়চিত্তের অধিকারী’ আখ্যা দিয়ে বলেন:তোমরা মৃত্যুকে ভয় না পেয়ে দেশের স্বার্থে এগিয়ে এসেছো এবং তোমাদের ডাকে রাস্তায় নেমে এসেছিলো সাধারণ মানুষ।

তোমাদের নিয়ে জাতি গর্ব করে। তোমাদের ওপর জাতির প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে সাহসিকতার সাথে সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি।”তিনি আরও বলেন, তরুণদের দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জাতির প্রত্যাশা পূরণে সজাগ থাকতে হবে।

ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের সহযোগিতায় টিম ওয়ার্কের মাধ্যমে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।এছাড়াও, ইউজিসি এবং ইউনেস্কো কর্তৃক গৃহীত এই যৌথ উদ্যোগের (সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম) প্রশংসা করেন কমিশনের অন্য সদস্যরা। তারা মনে করেন, এই কার্যক্রম শিক্ষার্থীদের কল্যাণে সহায়ক হবে।

অনুষ্ঠানে শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।