নভেম্বর ৯, ২০২৫, ০৭:৩৩ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, চিরিরবন্দর-এর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ ৩ দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলনে পুলিশ কর্তৃক লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান দিয়ে হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।সমাবেশে উপজেলার ৫ শতাধিক শিক্ষক আন্ধারমূহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমবেত হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসে ঘুঘুরাতলী মোড়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতা রুহুল আমিন, মামুনুর রশিদ নাসির, বেলাল হোসেন, আবু তাহের, মাহফুজুল হক আমান মানিক, সাইফুল ইসলাম, ইমরুন নাহার ও মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন:
-
"দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।"
-
"কোনো প্রতিষ্ঠান প্রধান সহযোগিতা না করলে তাকে কঠোর জবাব দেওয়া হবে।"
-
"প্রয়োজনে তাকে অফিসে তালা মেরে রেখে হলেও আন্দোলন অব্যাহত রাখতে হবে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন