নভেম্বর ১৬, ২০২৫, ০৯:৪৭ পিএম
দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া অকৃতকার্য বা ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন ৮৫ জন।
রবিবার (১৬ নভেম্বর ২০২৫) দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়।
দিনাজপুর বোর্ড জানিয়েছে, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলের জন্য ২২ হাজার ১৪৪ জন শিক্ষার্থী মোট ৭১ হাজার ৭৬০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এদের মধ্যে ৪০২ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে।
ফল পরিবর্তনের বিস্তারিত:
-
নতুন জিপিএ-৫ প্রাপ্ত: ৩৪ জন
-
অকৃতকার্য (ফেল) থেকে উত্তীর্ণ: ৮৫ জন
-
জিপিএ-৫ বজায় রেখেছেন: ২৬ জন
-
ফেল থেকে ফেল রয়েছেন: ৪১ জন
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রাথমিক পাশের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ২৬০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন