ডিসেম্বর ১, ২০২৫, ০১:০৩ পিএম
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশ পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও মাউশি কঠোরভাবে সতর্ক করেছে।
অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
মাউশির নির্দেশ অনুযায়ী, দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে:
বার্ষিক পরীক্ষা: গত ২০ নভেম্বর থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।নির্বাচনী পরীক্ষা: ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
জুনিয়র বৃত্তি পরীক্ষা: আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে।মাউশি সতর্ক করে বলেছে, এসব পরীক্ষা গ্রহণে কোনো শিক্ষক বা কর্মকর্তার কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন