ডিসেম্বর ৩, ২০২৫, ০৮:৫৩ পিএম
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিধি সংশোধন করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।আজ বুধবার (৩ ডিসেম্বর) জরুরি এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে মাউশি।
গত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ২-এ’ এই সংশোধনী আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে।
২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে: শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর হবে (সর্বনিম্ন জন্মতারিখ হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত) এবং সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত (জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত)।জন্মনিবন্ধন: শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।বিশেষ চাহিদাসম্পন্ন: বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন