রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে সাদা দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাহাত হোসেন

মার্চ ১, ২০২৬, ০৯:৪৯ পিএম

হাবিপ্রবিতে সাদা দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ইফতার মাহফিল।ছবি-দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন সাদা দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিআইপি গেস্ট হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার।সাদা দলের সভাপতি প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

 ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। 

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমুন্নত রাখতে এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইফতার মাহফিলে উপস্থিত শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও একাডেমিক বিষয়ে একে অপরের সাথে মতবিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।