রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে সুখবর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০১:০৫ পিএম

শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে সুখবর

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত ৩ হাজার ৭৩৬ জন শিক্ষক-কর্মচারীকে নতুনভাবে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশি অধিদপ্তর সূত্রে জানা গেছে, মে মাসের এমপিও সভায় মোট ৩ হাজার ৭৩৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮২১ জন এবং কলেজের ৯১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাউশির তথ্য অনুযায়ী, নতুন এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৮২১ জন স্কুল শিক্ষক-কর্মচারীর মধ্যে রংপুর অঞ্চলের সংখ্যা সবচেয়ে বেশি। এই অঞ্চল থেকে ১ হাজার ৩৮৩ জন এমপিওভুক্ত হয়েছেন। এ ছাড়া ঢাকা অঞ্চলের ৩৬৭, খুলনার ৩৯৯, বরিশালের ২৮২, চট্টগ্রামের ২৯৭, কুমিল্লার ২৪০, ময়মনসিংহের ২৮০, সিলেটের ১১০ এবং রাজশাহী অঞ্চলের ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অন্যদিকে কলেজের ৯১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যেও রংপুর অঞ্চল এগিয়ে রয়েছে। এই অঞ্চলের ২২৯ জন কলেজ শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। এ ছাড়া ঢাকা অঞ্চলের ৯১, খুলনার ১৫১, বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৭২, ময়মনসিংহের ৬৮, সিলেটের ৩১ এবং রাজশাহী অঞ্চলের ১৬৯ জন শিক্ষক নতুনভাবে এমপিওভুক্তির সুযোগ পেয়েছেন।

দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির অপেক্ষায় থাকা এসব শিক্ষক-কর্মচারীদের আবেদন যাচাই-বাছাই শেষে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা এখন থেকে তাঁদের বেতন-ভাতার সরকারি অংশ নিয়মিত পাবেন। মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালকরা অংশ নিয়েছিলেন।