শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৮:৫২ পিএম

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্োহা জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর আগে ১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে ৯ জুলাই সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছিল।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে সারা দেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে দেশের অন্যান্য জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিশেষ সময়সূচিতে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও বিভিন্ন কারণে প্রায় আড়াই মাস পর এই ফলাফল প্রকাশ করা হচ্ছে।