শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

শাবিপ্রবিতে পিআইবির তিন দিনের সাংবাদিক প্রশিক্ষণ শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৫:৪১ পিএম

শাবিপ্রবিতে পিআইবির তিন দিনের সাংবাদিক প্রশিক্ষণ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী একটি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আগামী বাইশ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের সেমিনার কক্ষে এই কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চল্লিশজন সাংবাদিক নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।এ সময় কোর্স সমন্বয়কারী ও পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বুম বাংলাদেশের প্রতিনিধি, ফ্যাক্টচেকার ও এআই বিশেষজ্ঞ তাওসিফ আকবর।