রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পেছাল রাকসু নির্বাচন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:০৬ পিএম

পেছাল রাকসু নির্বাচন

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানো হয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পূর্বনির্ধারিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সভায় এই নতুন তারিখ নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন। এই উত্তাল পরিস্থিতির কারণে নির্বাচন কমিশনের পক্ষে সময়মতো নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়েছিল। এই প্রেক্ষাপটেই নির্বাচন পেছানোর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।