সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চাকসুর ২৬ পদে চূড়ান্ত বিজয়ী যারা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ১০:৪০ এএম

চাকসুর ২৬ পদে চূড়ান্ত বিজয়ী যারা

ছবি- সংগৃহীত

অবশেষে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। এতে অভাবনীয় বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। কেন্দ্রীয় সংসদের মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে এই জোটের প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ইব্রাহীম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।

তবে, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। তিনি ৬ হাজার ৪৪১টি ভোট পান। এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব স্মৃতি বিজয়ী হয়েছেন।

কেন্দ্রীয় সংসদের বিজয়ী অন্যান্যরা হলেন:

  • খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন

  • সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর)

  • দপ্তর সম্পাদক: আবদুল্লাহ আল নোমান

  • ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা

  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান

  • সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান

  • স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান ইমরান

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ

  • নির্বাহী সদস্য: জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী এবং সোহানুর রহমানসহ জোটের অন্যান্য বিজয়ী প্রার্থীরা।