সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কারিগরিতে পাশের হার ৬২.৬৭ শতাংশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ১১:০৯ এএম

কারিগরিতে পাশের হার ৬২.৬৭ শতাংশ

ছবি- সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬২.৬৭ শতাংশ। এ বছর কারিগরি বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন মোট ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের সঙ্গে কারিগরি বোর্ডের ফলাফলও প্রকাশ করা হয়।

সার্বিকভাবে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার যেখানে ৫৮.৮৩ শতাংশ, সেখানে কারিগরি বোর্ডের পাসের হার তুলনামূলকভাবে ভালো। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় মোট ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।

যেভাবে জানা যাবে ফলাফল:

১. অনলাইনে: শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) -এ প্রবেশ করে Examination অপশন থেকে ‘HSC (Vocational)’ বা ‘HSC (BM)’ নির্বাচন করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।

২. এসএমএসের মাধ্যমে: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে TEC লিখে, আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর 2025 লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসেই ফল চলে আসবে।

উদাহরণ: HSC TEC 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।