মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪৩ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি 

মোঃ মোমিনুল ইসলাম

অক্টোবর ১৬, ২০২৫, ০৫:০৮ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪৩ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি 

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডে যেখানে ২০২টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি সেখানে শুধু দিনাজপুর শিক্ষা বোর্ডেরই ৪৩টি প্রতিষ্ঠান। গত বছরে দিনাজপুর শিক্ষা বোর্ডে কেউ পাস না প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০টি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।


 
এই ৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে নীলফামারী জেলার রয়েছে ১০টি, কুড়িগ্রামের ৯টি, ঠাকুরগাঁওয়ের ৬টি, লালমনিরহাটের ৫টি, দিনাজপুরের ৪টি, রংপুরের ৪টি পঞ্চগড়ের ৩টি ও গাইবান্ধা জেলার ২টি প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা ১৮২ জন। এমন প্রতিষ্ঠানও রয়েছে যেখান থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার ৫৭ দশমিক ৪৯। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন। এবারে অংশগ্রহণকারী ১ লাখ ৩ হাজার ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৮৮২ পাস করেছে।