সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ছবি বিকৃতির অভিযোগে ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৩:২৪ পিএম

ছবি বিকৃতির অভিযোগে ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা

নিজের ছবি বিকৃতভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুইয়া মোনামি।সোমবার (৩ নভেম্বর) দুপুরে তিনি ঢাকার শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের সময় তাকে সার্বিক সহায়তা করেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া, ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

মামলায় চারজনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর। ওসির দেওয়া তথ্য অনুযায়ী, মামলার আসামিরা হলেন— সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার (১ নম্বর), লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ (২ নম্বর), ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন (৩ নম্বর) এবং আশফাক হোসাইন ইভান (৪ নম্বর)।মামলার এজহারে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী উল্লেখ করেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে।

২ নভেম্বর বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আমি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অফিস কক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখিত ঘটনা দেখতে পাই। এভাবে ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।’

ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন, পোস্ট শেয়ার করেছেন এবং পরেও যারা এভাবে ছবি বিকৃত করে প্রচার করবে, সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ