রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ে আমি বিজয়কেই করব: রাশমিকা মান্দানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১১:২৪ এএম

বিয়ে আমি বিজয়কেই করব: রাশমিকা মান্দানা

দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা আবারও খবরের শিরোনামে। তাদের সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই রাশমিকা সম্প্রতি এক আলোচনায় সরাসরি ঘোষণা করেছেন যে, তিনি বিজয়কেই বিয়ে করবেন।

তাদের গোপনে বাগদান সম্পন্ন হওয়ার গুঞ্জনের মাঝে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।বর্তমানে নিজের নতুন ছবি 'দ্য গার্লফ্রেন্ড' প্রচারে ব্যস্ত রাশমিকা। ‘অনেস্ট টাউনহল’-এ এক আলোচনায় “ডেট, ম্যারি অর কিল” নামের মজার খেলায় অংশ নিয়ে তিনি এই উত্তর দেন।

ডেট ও বিয়ে কাকে করবেন—এমন প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, "আমি সম্ভবত নারুতোকে ডেট করব। আর বিয়ে? আমি বিজয়কেই বিয়ে করব।" তাঁর এই উত্তর শুনে দর্শক উল্লাসে ফেটে পড়েন।প্রেম সম্পর্কে নিজের ধারণা নিয়ে রাশমিকা বলেন:আমার পছন্দ এমন কেউ, যে জীবনকে গভীরভাবে বোঝে এবং সব পরিস্থিতিতে আমার পাশে থাকে। যে সত্যিই দয়ালু এবং আমার সঙ্গে কিংবা আমার জন্য যুদ্ধ করবে। তার জন্য আমি যেকোনো দিন গুলি খেতে রাজি।"

সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, চলতি বছরের অক্টোবর মাসে এই তারকা জুটির ব্যক্তিগতভাবে বাগদান সম্পন্ন হয়েছে, যা বিজয়ের টিমও নিশ্চিত করে। এরপর থেকেই রাশমিকার হাতে একটি সুন্দর এনগেজমেন্ট রিং দেখা যাচ্ছে।সূত্রের দাবি, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজকীয় আয়োজনে বিয়ে করার পরিকল্পনা করছেন তারা, যার সম্ভাব্য স্থান উদয়পুর।

 

বিয়ের আলোচনার মাঝেও রাশমিকা মনোযোগ রাখছেন তার নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর দিকে। তিনি এই ছবিটিকে একরকম ‘উষ্ণ আলিঙ্গনের মতো’ বলে মন্তব্য করেন। এছাড়া খুব শিগগিরই ভক্তরা তাকে আবার পুষ্পা ৩-এ ‘শ্রীভল্লী’ চরিত্রে দেখতে পাবেন, এমনকি অ্যানিমাল ২–তেও দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।