রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রথমবারের মতো মসজিদে সোনাক্ষী সিনহা, মুগ্ধ স্থাপত্য দেখে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ১২:৩০ পিএম

প্রথমবারের মতো মসজিদে সোনাক্ষী সিনহা, মুগ্ধ স্থাপত্য দেখে

বলিউড বাদশাহ শাহরুখ খানের নামে দুবাইতে ৫৬ তলার বিলাসবহুল টাওয়ার নির্মাণ হতে চলেছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) এর উদ্বোধন অনুষ্ঠান হয়েছে ভারতের মুম্বাইয়ে। আরব আমিরাতের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘দানিয়ুব’ ভবনটি নির্মাণ করছে। তাতে স্বয়ং হাজির হয়েছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে দানিয়ুব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজান শাহরুখ খানের প্রশংসা করেন। উদ্বোধনের পর শাহরুখ খান তার প্রতিক্রিয়ায় বলছিলেন, ‘এটা সত্যিই একটি বড় সম্মান। যখন আমি আমার সন্তানদের দুবাই নিয়ে যাব, তখন বলব এটা দেখ, বাবার বিল্ডিং। যদিও বিল্ডিংটি রিজওয়ান ভাইয়ের। কিন্তু নাম তো আমারই লেখা আছে।’ ৫৬ তলার 'শাহরুখজ দানিয়ুব' টাওয়ারটি মূলত দানিয়ুব প্রপার্টিসের নতুন আবাসন প্রকল্প।

এটির নির্মাণ শেষ হতে সময় লাগবে ৩–৪ বছর। এর প্রবেশদ্বারে থাকবে শাহরুখের বিখ্যাত দু’হাত ছড়িয়ে দাঁড়ানো পোজের বিশাল মূর্তি— যা পুরো টাওয়ারকে করবে ইনস্টা-ফেভারিট।

দুবাইতে নতুন করে জীবন শুরু করতে চাওয়া মধ্যবিত্ত ভারতীয় বা দক্ষিণ এশীয়দের জন্য ‘অ্যাফোর্ডেবল কিন্তু প্রিমিয়াম’ বসবাসের অভিজ্ঞতা দেয়ার উদ্দেশ্যেই এই টাওয়ার নির্মাণ।

অভিনেত্রী সোনাক্ষী জানান, মন্দির ও গির্জায় তিনি বহুবার গেলেও মসজিদের অভ্যন্তরে আগে কখনো যাওয়ার সুযোগ পাননি। তাই আবুধাবির এই সফর তার জন্য এক বিশেষ অভিজ্ঞতা ছিল। মসজিদের শান্ত পরিবেশ এবং এর চোখ ধাঁধানো স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় সোনাক্ষীর সঙ্গে ছিলেন তার স্বামী জহির ইকবাল। সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে হালকা মজা করে জহির বলেন, “আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।” জাহিরের সেই মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন।

উল্লেখ্য, অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। যদিও ভিন্নধর্মে বিয়ে করার কারণে প্রায়ই সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই জুটিকে। শোনা যায়, মেয়ের সিদ্ধান্তে নাকি প্রথমে সিনহা পরিবার কিছুটা নাখোশ ছিল, যদিও পরে এসব নিয়ে বড় কোনো বিতর্ক তৈরি হয়নি।