রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৬:৩০ পিএম

আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।

বিষয়টি মেহজাবীন চৌধুরীর আইনজীবী তুহিন হাওলাদার নিশ্চিত করেছেন।উল্লেখ্য, পারিবারিক ব্যবসার পার্টনার করার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি-ধামকির অভিযোগে করা মামলায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর মেহজাবীন চৌধুরী।

এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ রোববার দুপুরে এই খবর প্রকাশ্যে আসার পর প্রথমে এটিকে ভিত্তিহীন বললেও আইনজীবীর পরামর্শে দ্রুত আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন মেহজাবীন।মামলার বাদী আমিরুল ইসলাম জানান, দীর্ঘদিনের পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন ও তার ভাই নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নিয়েছিলেন।

পরবর্তীতে ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় এবং টাকা ফেরত চাইতে গেলে তারা তাকে জীবননাশের হুমকি দেন। এ ঘটনায় বাদী গত ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। আদালতে হাজির হওয়ার নির্ধারিত তারিখে আসামিরা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিলেন।