রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাহরুখ খানের মার্কশিট ভাইরাল, দেখে অবাক ভক্তরা

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৩৭ পিএম

শাহরুখ খানের মার্কশিট ভাইরাল, দেখে অবাক ভক্তরা

বলিউডের বাদশা তিনি। পর্দার জাদুতে দশকের পর দশক ধরে বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন। অভিনয়ে তিনি যেমন সেরা, পড়াশোনাতেও যে তিনি তুখোড় ছিলেন, তার প্রমাণ মিলল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের কলেজের একটি মার্কশিট ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া মার্কশিটটি দিল্লির হংসরাজ কলেজের। শাহরুখ এই কলেজ থেকে ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত অর্থনীতিতে স্নাতক (অনার্স) সম্পন্ন করেন।

ভাইরাল মার্কশিটে দেখা যায়, ছাত্র হিসেবে শাহরুখ ছিলেন অত্যন্ত মেধাবী। একাধিক বিষয়ে তিনি ৯২ নম্বর পেয়েছিলেন। এছাড়া অঙ্কে ৭৮ এবং পদার্থবিদ্যায় (Physics) তিনি পেয়েছিলেন ৭৮ নম্বর।

তবে ভক্তদের সবচেয়ে বেশি অবাক করেছে তার ইংরেজির নম্বর। বর্তমান সময়ে শাহরুখের ইংরেজি বলার দক্ষতা এবং বাগ্মিতা সবাইকে মুগ্ধ করলেও, কলেজে তিনি ইংরেজিতে পেয়েছিলেন মাত্র ৫১ নম্বর!মার্কশিটটির সত্যতা নিয়ে ভক্তদের মধ্যে কোনো সংশয় নেই।

সেখানে উল্লিখিত অভিনেতার জন্ম তারিখ, বাবার নাম এবং তরুণ বয়সের ছবির সঙ্গে সব তথ্য হুবহু মিলে গেছে।উল্লেখ্য, পড়াশোনায় এমন তুখোড় ছাত্রটিই পরে হয়ে ওঠেন বলিউডের রোমান্স কিং।