রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইস্তাম্বুল বিমানবন্দরে আটকে পড়েছিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

মার্চ ১, ২০২৬, ১২:৩৮ পিএম

ইস্তাম্বুল বিমানবন্দরে আটকে পড়েছিলেন নুসরাত ফারিয়া

বিমানবন্ধরে নুসরাত ফারিয়া

মধ্যপ্রাচ্যের হঠাৎ সৃষ্টি হওয়া যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার খবরে ইস্তাম্বুল বিমানবন্দরে চরম আতঙ্কে সময় পার করেছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইস্তাম্বুল থেকে তার দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তাকে গন্তব্য পরিবর্তন করে ঢাকার ফ্লাইট ধরতে হয়েছে। 

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে অভিনেত্রী তার এই ভীতিকর ও অনিশ্চিত অভিজ্ঞতার কথা ভক্তদের জানিয়েছেন।

ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, ফারিয়া বিমানবন্দরের একটি লাউঞ্জে বিষণ্ন মুখে বসে আছেন। তার সামনের টেবিলে পাসপোর্ট, বোর্ডিং পাস ও পানির বোতল রাখা এবং পেছনের টেলিভিশনের পর্দায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক খবর প্রচার করা হচ্ছে। 

ক্যাপশনে ফারিয়া দিনটিকে দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করে লিখেছেন যে, ঘুম থেকে উঠে যুদ্ধের খবর এবং আকাশপথ বন্ধ হওয়ার বিষয়টি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। বিমানবন্দরে দাঁড়িয়ে অনিশ্চয়তা ও তীব্র ভয়ের মধ্য দিয়ে তাকে প্রতিটি মুহূর্ত পার করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।বিপদের এই মুহূর্তে ইস্তাম্বুলে থাকা বন্ধু ও তাদের পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। 

তিনি জানান, পরিস্থিতির ভয়াবহতার মাঝেও তারা যেভাবে ফারিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করেছেন, তা তিনি কোনোদিন ভুলবেন না। শত বাধা পেরিয়ে অবশেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বর্তমানে তিনি প্লেনে রয়েছেন এবং বিশ্বের শান্ত পরিস্থিতির জন্য প্রার্থনা করেছেন। ফারিয়ার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অনেকেই তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানিয়েছেন।