শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

চুরির মামলায় জামিন পেলেন আলোচিত অভিনেত্রী রূপা দত্ত

বিনোদন ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৪:৪৭ পিএম

চুরির মামলায় জামিন পেলেন আলোচিত অভিনেত্রী রূপা দত্ত

ছবি : সংগৃহীত

মুম্বাইয়ে চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন বাঙালি অভিনেত্রী রূপা দত্ত। তিনি প্রায় এক লাখ ৪৮ হাজার টাকার চুরির অভিযোগে অভিযুক্ত ছিলেন। গত ৬ আগস্ট মুম্বাইয়ের কোলাবা পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছে।

আইনি লড়াই এখনো চলমান।উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে তিনি বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এবারের ঘটনায় জানা যায়, গত ১২ জুলাই ডিম্পল সিঙ্ঘভি নামে এক নারী কোলাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারীর ভাষ্যমতে, বাবুলনাথ মন্দির থেকে কোলাবার জনাকীর্ণ এলাকায় যাওয়ার পথে তার পার্স চুরি হয়ে যায়। ওই পার্সে হিরে বসানো সোনার ব্রেসলেট, নগদ দশ হাজার টাকা, অ্যাপল এয়ারপডস ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।

অভিযোগের ভিত্তিতে কোলাবা পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দাবি করে, রূপা দত্তকে অভিযোগকারী ওই নারীকে অনুসরণ করতে দেখা গেছে। পরে সেই ফুটেজের সূত্র ধরে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও দাবি করেছে, আটকের সময় তার কাছ থেকে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছিল। মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকলেও আদালত বর্তমানে তার জামিন মঞ্জুর করেছে।