বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ছোটবেলায় বাবার কাজ জাদুর মতো লাগত’, বললেন আরিয়ান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১০:৪৮ এএম

ছোটবেলায় বাবার কাজ জাদুর মতো লাগত’, বললেন আরিয়ান

ছবি - সংগৃহীত

নিজের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়েই পরিচালক হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে তার এই সাফল্যের পেছনের কারিগর কে—এই প্রশ্নের জবাবে আরিয়ান জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাণের আদ্যোপান্ত তিনি শিখেছেন তার বাবা, বলিউড বাদশা শাহরুখ খানের কাছ থেকেই।সম্প্রতি প্রভাবশালী বিনোদন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরিয়ান তার বেড়ে ওঠা এবং পরিচালক হয়ে ওঠার গল্প তুলে ধরেন।

আরিয়ান বলেন, “আমার বাবা চলচ্চিত্রের প্রতিটি দিক, যেমন—ভিএফএক্স, লাইটিং বা ক্যামেরার কাজ, খুব গভীরভাবে বোঝেন। ছোটবেলা থেকেই তিনি আমাকে দেখাতেন, কীভাবে কোনো দৃশ্য বাস্তবে না করেও পর্দায় জীবন্ত করে তোলা যায়। যেমন, ‘তুমি আসলে গুলিবিদ্ধ হচ্ছো না, এটা এভাবে হয়’—এই বিষয়গুলো আমার কাছে তখন জাদুর মতোই লাগত।”তিনি আরও জানান, করোনাকালীন লকডাউনের সময় বাড়িতেই তিনি তার বাবা শাহরুখ খান ও বোন সুহানা খানকে নিয়ে একটি ছোট চলচ্চিত্র নির্মাণ করেছিলেন

, যেখানে তিনি ক্যামেরার দায়িত্বে ছিলেন।নিজের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ প্রসঙ্গে আরিয়ান বলেন, “আমরা চেয়েছিলাম নিজেদের নিয়েই মজা করতে, কিন্তু কাউকে আঘাত না করে। ইন্ডাস্ট্রির অংশ হয়ে ইন্ডাস্ট্রিকে নিয়েই যখন কিছু বানাচ্ছি, তখন সেটির প্রতি শ্রদ্ধা থাকাটা জরুরি।”প্রথম নির্মাণেই সাফল্য এবং তার এই পরিণত চিন্তাভাবনা প্রমাণ করে, আরিয়ান খান শুধু একজন তারকা-সন্তান হিসেবে নয়, বরং নিজস্ব মেধা ও শিল্পদৃষ্টি দিয়েই বলিউডে নিজের জায়গা তৈরি করতে এসেছেন।