রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ে করতে রাজি মালাইকা, প্রস্তাবের অপেক্ষায়

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৯:৪০ এএম

বিয়ে করতে রাজি মালাইকা, প্রস্তাবের অপেক্ষায়

ছবি - সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সম্প্রতি একটি রিয়েলিটি শো-এর মঞ্চে তিনি নিজেই দিয়েছেন সেই ইঙ্গিত। তিনি বলেছেন, বিয়ের প্রস্তাব পেলে তিনি ‘একশ শতাংশ’ রাজি। তার এই মন্তব্যের পর থেকেই তুমুল আলোচনা চলছে, তবে কি তিনি তার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন কাপুরকেই পরোক্ষভাবে বার্তাটি দিলেন?সম্প্রতি ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-এর একটি পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মালাইকা।

অনুষ্ঠানের এক পর্যায়ে আরেক বিচারক, পরিচালক ফারাহ খান, তাকে মজার ছলে প্রশ্ন করেন, তিনি আগামী বছরে বিয়ে করে ‘সিঙ্গেল প্যারেন্ট’ থেকে ‘ডাবল-ব্যারেল সারনেম’ যুক্ত করতে চলেছেন কিনা।প্রশ্নের আকস্মিকতায় প্রথমে কিছুটা লজ্জা পেলেও, মালাইকা হাসিমুখে অকপটে স্বীকার করেন, “যদি কেউ বিয়ের প্রস্তাব দেয়, আমি একশ শতাংশ রাজি।”তার এই মন্তব্যের পরই মূলত জল্পনা শুরু হয়েছে অর্জুন কাপুরকে ঘিরে।

দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা। তাই, মালাইকার এই ‘প্রস্তাবের অপেক্ষা’র কথাটি অর্জুনের উদ্দেশেই বলা বলে মনে করছেন নেটিজেন ও ভক্তরা।উল্লেখ্য, সম্প্রতি মালাইকার সাবেক স্বামী আরবাজ খান এবং তার দ্বিতীয় স্ত্রী শুরা খানের কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই মালাইকার ব্যক্তিগত জীবন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে নতুন করে আগ্রহ তৈরি হয়। এবার তার নিজের মুখ থেকেই বিয়ের ইঙ্গিত পাওয়ায় বলিউড পাড়ায় এখন নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।