শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ঢাকার ‍‍`চায়না তেলাপোকা‍‍` কি আসলেও চীনের? যা বলছে গবেষণা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:২৭ এএম

ঢাকার ‍‍`চায়না তেলাপোকা‍‍` কি আসলেও চীনের? যা বলছে গবেষণা

ছবি: Ai

ঢাকায় ইদানীং ঘরবাড়িতে ছোট আকারের যে তেলাপোকা সবচেয়ে বেশি দেখা যায়, তাকে অনেকেই ‍‍`চায়না তেলাপোকা‍‍` বলে থাকেন। তবে বিজ্ঞানীরা বলছেন, মানুষের মুখে মুখে প্রচলিত এই নাম সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলো মূলত ‍‍`জার্মান তেলাপোকা‍‍`, যার বৈজ্ঞানিক নাম ব্লাটেলা জার্মানিকা। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস বা পিএনএএস জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এই তেলাপোকার আদি নিবাস জার্মানি নয়, বরং দক্ষিণ এশিয়া।

গবেষকরা বিভিন্ন মহাদেশের সতেরোটি দেশ থেকে জার্মান তেলাপোকার ডিএনএ বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, প্রায় দুই হাজার ১০০ বছর আগে ভারত ও মিয়ানমার অঞ্চলে এশিয়ান তেলাপোকা থেকে এই প্রজাতির বিবর্তন ঘটেছিল। পরবর্তীতে মানুষের বাণিজ্য ও পরিবহনের মাধ্যমে প্রায় এক হাজার ২০০ বছর আগে এটি মধ্যপ্রাচ্যে এবং ৩৯০ বছর আগে ইউরোপে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশেও তেলাপোকার বৈচিত্র্য নিয়ে একাধিক বিজ্ঞানভিত্তিক গবেষণা সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের একটি গবেষণায় দেশের চিকিৎসাক্ষেত্রে প্রভাব ফেলে এমন আট প্রজাতির তেলাপোকা শনাক্ত করা হয়। অন্যদিকে, ২০২৫ সালে ঢাকায় পরিচালিত এক জরিপে দেখা যায়, বাসা-বাড়ি ও হাসপাতালে সবচেয়ে বেশি দেখা মেলে জার্মান তেলাপোকার এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান তেলাপোকা। 

সত্যিকারের ‍‍`চায়না তেলাপোকা‍‍` সম্পূর্ণ ভিন্ন প্রজাতির একটি প্রাণী, যা মূলত চীনে পাওয়া যায় এবং দেশটির ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়। তাই ঢাকার বাসাবাড়িতে দেখা পাওয়া ছোট তেলাপোকাকে ‍‍`চায়না‍‍` বলা বৈজ্ঞানিকভাবে একেবারেই ভুল। মূলত মানুষের সৃষ্ট শহর ও বাণিজ্য পথ ব্যবহার করেই এই প্রাচীন প্রাণীটি বিশ্বজুড়ে নিজেদের টিকে থাকার জায়গা করে নিয়েছে।