বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ‍‍`ত্যু

স্বাস্থ্য ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৪:১৫ পিএম

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ‍‍`ত্যু

হামে প্রাণহানি বাড়ছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৪ হাজার ৮৫৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। 

একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন।বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। 

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে হামের প্রকোপ এবং মৃত্যুর এই চিত্র উঠে এসেছে।