রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুক হ্যাক হওয়া চিরতরে বন্ধ,এই অপশনটি চালু করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০২:৫৬ পিএম

ফেসবুক হ্যাক হওয়া চিরতরে বন্ধ,এই অপশনটি চালু করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের জটিলতায় পড়ার ঘটনা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে ‘ভেরিফিকেশন সেলফি’ নামের একটি আধুনিক ফিচার যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এটি কোনো অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিখুঁতভাবে নিশ্চিত করতে চমৎকার সহায়তা করে এবং যেকোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতেই মূলত মেটা এই নতুন আপডেট এনেছে।নতুন এই ফিচারটি চালু করার জন্য ব্যবহারকারীকে প্রথমে মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির অধীনে থাকা সেটিংস অপশন বেছে নিয়ে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করার নিয়ম রয়েছে। পরবর্তী ধাপে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে ভেরিফিকেশন সেলফি অপশনটি নির্বাচন করে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টটি বেছে নিতে হবে। 

এরপর নেক্সট বাটনে চাপ দিলে নিবন্ধিত ই-মেইলে একটি গোপন কোড পাঠানো হবে যা প্রবেশ করানোর পর স্টার্ট সেলফি অপশনে ক্লিক করে ফোনের ক্যামেরার অনুমতি দিতে হবে। স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মাধ্যমে এই সেলফি যাচাইকরণ সফলভাবে সম্পন্ন করা সম্ভব।

তবে শুধুমাত্র এই একটি ফিচার চালু করলেই যে কোনো অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনো হ্যাকিংয়ের শিকার হবে না এমন কোনো সুনির্দিষ্ট গ্যারান্টি নেই। প্রযুক্তি মতে, সামগ্রিক নিরাপত্তা আরও জোরদার করতে সবসময় একটি শক্তিশালী ও সম্পূর্ণ ব্যতিক্রমী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। এর পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, যেকোনো অপরিচিত বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা এবং নিয়মিত নিজের লগইন কার্যক্রম পরীক্ষা করা অত্যন্ত জরুরি। একই সাথে অ্যাকাউন্টে যুক্ত থাকা ই-মেইল ঠিকানা এবং মোবাইল নম্বর সবসময় হালনাগাদ রাখার জন্য ব্যবহারকারীদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।