সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে মুসলিম তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৫, ২০২৬, ০৯:৫৩ পিএম

পশ্চিমবঙ্গে মুসলিম তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা

ভোটের ফলপ্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, হাওড়া ও বাঁকুড়াসহ রাজ্যের একাধিক এলাকায় খুন, হামলা, ভাঙচুর ও দলীয় কার্যালয় দখলের ঘটনায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

বীরভূমের নানুরে এক নৃশংস ঘটনায় প্রাণ হারিয়েছেন আবির শেখ নামের এক তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চম্পাহাটিতে পঞ্চায়েত অফিস ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

 অভিযোগ উঠেছে, বিজেপি কর্মীরা দলীয় পতাকা টাঙিয়ে এবং বাঁশ দিয়ে অফিসের প্রবেশপথ আটকে দিয়েছে। তবে বিজেপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।