রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাম্প-মোদি সম্পর্ক নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্য

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ১০:৩৬ পিএম

ট্রাম্প-মোদি সম্পর্ক নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্য

রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে কাজ করছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

শুক্রবার (৮ মে) ভারতের গুরুগ্রামে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রাহুল গান্ধী এসব মন্তব্য করেন। কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, “ট্রাম্প যদি মোদিকে লাফ দিতে বলেন, তাহলে তিনি লাফ দেবেন।

সমাবেশে রাহুল গান্ধী আরও দাবি করেন যে, আন্তর্জাতিকভাবে আলোচিত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রীর নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে থাকা এসব সংবেদনশীল তথ্যের কারণে নরেন্দ্র মোদির রাজনৈতিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 

তাঁর মতে, ওয়াশিংটন এই তথ্যগুলোকে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে এই গুরুতর অভিযোগের স্বপক্ষে রাহুল গান্ধী কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।বক্তব্য চলাকালীন রাহুল গান্ধী সাম্প্রতিক ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও বাণিজ্যিক চুক্তিরও কঠোর সমালোচনা করেন। তিনি মনে করেন, এই চুক্তিগুলো দুই দেশের পারস্পরিক সহযোগিতার চেয়ে বরং চাপের রাজনীতির প্রতিফলন।

প্রধানমন্ত্রী মোদিকে এর আগেও একাধিকবার ‘আপসকারী’ বলে আখ্যা দিয়েছেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, দিল্লির বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে, যা ভারতের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের বিষয়। ভারত-মার্কিন সম্পর্কের এই বর্তমান প্রেক্ষাপটকে তিনি চাপের রাজনীতি হিসেবেই দেখছেন।