রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২৬, ১২:১৮ পিএম

নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। শুক্রবার স্ট্যাটেন আইল্যান্ডের রিচমন্ড টেরেস এলাকার ওই শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান ও আগুন নেভানোর কাজের শুরুতে আকস্মিকভাবে এই ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।প্রাথমিকভাবে ওই ডকইয়ার্ডের ভেতরে হঠাৎ আগুন লাগার খবর পায় জরুরি বিভাগ।

সংবাদ পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতরে আটকে পড়া দুজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। ওই উদ্ধারকাজের মাঝপথেই হঠাৎ পুরো ডিপো জুড়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

আহতদের মধ্যে উদ্ধারকারী দলের দুজন দমকল কর্মীও রয়েছেন, যাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, জরুরি বিভাগের কর্মীরা অন্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে গিয়ে নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলেছেন।

বর্তমানে ওই ডকইয়ার্ড ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে।আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর এই নাশকতার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

তথ্যসূত্র: রয়টার্স