মে ২৪, ২০২৬, ০৫:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘আমেরিকা ফার্স্ট’ নামে নতুন একটি ভিসা শিডিউলিং টুল চালুর ঘোষণা দিয়েছেন। চারদিনের ভারত সফরে এসে তিনি জানিয়েছেন, কনস্যুলার কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিরা এই ব্যবস্থায় অগ্রাধিকার পাবেন।
সম্পর্কের গভীরতা বাড়াতেই এই নতুন নীতি।রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক এখন অনেক বিস্তৃত। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলোর ২০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের যৌথ সামরিক মহড়া ও নিরাপত্তা অংশীদারিত্বকেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। কার্যকর শিডিউলিং ব্যবস্থা এই সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।ব্যবসায়িক কাজে সফরকারীরা দ্রুত ভিসা সাক্ষাৎকারের সময় পাবেন।
নতুন টুলের মূল নীতি হলো—যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবেন, তাদের ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে ব্যবসায়িক চুক্তি সম্পাদন বা কার্যক্রম সম্প্রসারণে যাওয়া পেশাজীবীরা সুবিধা পাবেন। রুবিও মনে করেন, এই ব্যবস্থা মার্কিন প্রশাসনের দক্ষতা ও নির্ভুলতা বৃদ্ধি করবে এবং সময় বাঁচাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন