রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৯:৪৬ এএম

মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুসলমানরা ঈদের নামাজ আদায় এবং কোরবানি দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৬ লাখ হাজি হজের আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আরাফাতের ময়দানে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।মঙ্গলবার আরাফাতের ময়দানে সমবেত হয়ে হাজিরা দোয়া ও তওবায় নিজেদের উৎসর্গ করেন। 

নামিরা মসজিদে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। মুসলিম বিশ্বের ঐক্য ও শান্তি বজায় রাখার ওপর জোর দেওয়া হয় খুতবায়। বাংলাসহ ৩৫টি ভাষায় এই খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হয়েছে।

হাজিরা এখন মিনায় পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত কাটিয়ে মিনায় ফিরেছেন। বুধবার বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এরপর কুরবানি ও হজের বাকি কার্যক্রম সম্পন্ন করবেন তারা। সৌদি কর্তৃপক্ষের বিশেষ নজরদারিতে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।সংযুক্ত আরব আমিরাতসহ পুরো অঞ্চলে ঈদের উৎসব চলছে।