বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নতুন সংঘাতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৩:৫৯ পিএম

নতুন সংঘাতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

ছবি - সংগৃহীত

জর্ডান সীমান্ত ও আকাশসীমায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটি জানিয়েছে, ইরান থেকে আসা পাঁচটি ড্রোন সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে যে তাদের সাম্প্রতিক হামলায় মার্কিন সামরিক ঘাঁটির একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।জর্ডান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সীমান্ত এলাকায় উদ্ভূত পরিস্থিতিতে অত্যন্ত নিখুঁত ও দক্ষতার সঙ্গে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। সামরিক সূত্রের বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এই ঘটনায় জর্ডান সীমান্তে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।এদিকে ড্রোন ধ্বংসের এই খবরের আগেই আইআরজিসি দাবি করে যে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। 

তাদের দাবি অনুযায়ী, এই হামলায় মার্কিন ঘাঁটির একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম এবং হ্যাঙ্গারে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে এসব দাবির বিষয়ে মার্কিন বা জর্ডান কর্তৃপক্ষের পক্ষ থেকে যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।