আগস্ট ১৩, ২০২৬, ১০:০৬ পিএম
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, জিজান অঞ্চলে অবস্থিত ওই শোধনাগারে এই হামলা চালানো হয়।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলায় শোধনাগারটির ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী জানিয়েছে, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন