বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সুপারম্যান সেজে ইন্দোনেশিয়ার দাবানল নেভাচ্ছেন কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৩, ২০২৬, ০৭:৫০ পিএম

সুপারম্যান সেজে ইন্দোনেশিয়ার দাবানল নেভাচ্ছেন কিশোর

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আঘাত হানা ভয়াবহ ও বিস্তৃত দাবানলের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সতেরো বছর বয়সী এক কিশোর। প্রিয় সুপারহিরো সুপারম্যানের উজ্জ্বল লাল ও নীল রঙের পোশাক গায়ে জড়িয়ে পোড়া জমির ওপর ছুটে বেড়াচ্ছেন রুদিয়ানসাহ নামের ওই তরুণ। পাইপ দিয়ে গাছপালা এবং দ্রুত ছড়িয়ে পড়া পিটভূমিতে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে এবারের দাবানল রীতিমতো রূপ নিয়েছে এবং এর ফলে দ্বীপটির বিস্তীর্ণ অঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে।আগুনের তীব্রতার কারণে বোর্নিও দ্বীপের বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।ইন্দোনেশিয়ার পালাংকারায়া শহরের আশপাশের বিবর্ণ ভূমিতে রুদিয়ানসাহর এই ব্যতিক্রমী পোশাক স্থানীয়দের পাশাপাশি সবার নজর কাড়ছে। 

তার বাবা মুলিয়াদির প্রতিষ্ঠিত স্থানীয় স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ দলের সঙ্গে যুক্ত হয়ে সে আগুন নেভানোর এই মহৎ কাজে অংশ নিচ্ছে। রুদিয়ানসাহ জানিয়েছে যে ২০২৩ সাল থেকে স্কুলের সময় শেষ হওয়ার পর সে তার বাবার সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিত। তবে চলতি বছর দাবানল মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা ও উৎসাহ তৈরি করার উদ্দেশ্যে সে মাঠে নেমেছে সুপারম্যানের রূপ ধারণ করে।সামাজিক যোগাযোগমাধ্যমে তার আগুন নেভানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সেটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং লাখ লাখ মানুষ তা দেখেছেন। 

পরে দেশটির বনমন্ত্রী তাকে বিশেষভাবে ভূয়সী প্রশংসা করে বননায়ক হিসেবে অভিহিত করেন। এদিকে দীর্ঘ সময় ধরে আগুনের তাপে কাজ করায় শরীর ক্লান্ত হয়ে পড়লেও স্থানীয় মানুষের পাশে দাঁড়াতে পেরে সে অত্যন্ত আনন্দিত। চলতি বছরের দাবানলে দেশটিতে লক্ষাধিক হেক্টরের বেশি জমি পুড়ে গেছে এবং দীর্ঘ খরার কারণে কূপের পানি শুকিয়ে যাওয়ায় অগ্নিনির্বাপকদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে।

তথ্যসূত্র: বাসস