সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১০:৩৯ এএম
আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দামে পতন দেখা গেছে। শুক্রবার তেলের দর প্রায় এক শতাংশ কমলেও প্রতি ব্যারেলের দাম এখনো ১০০ ডলারের উপরে অবস্থান করছে।
গ্রিনিচ মান সময় অনুযায়ী শুক্রবার রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক দশমিক শূন্য এক ডলার কমেছে। এটি আগের দিনের চেয়ে এক শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে এক দশমিক শূন্য তিন ডলার। যা এক শতাংশ পতনের পর ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৮৮ ডলারে লেনদেন শেষ করেছে। এর আগে বৃহস্পতিবারও উভয় ধরনের জ্বালানি তেলের দাম প্রায় এক শতাংশ কমেছিল।
দাম কমার প্রবণতা অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র রূপ নিয়েছে।
বৃহস্পতিবার সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সীমান্তজুড়ে নতুন করে পাল্টাপাল্টি বিমান হামলা পরিচালিত হয়েছে। ওই হামলার পর অঞ্চলজুড়ে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন