শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
ভারত

বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, নেপথ্যে ‘থ্রি ইডিয়টস’র সেই ফুনসুখ ওয়াংড়ু!

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:৪৮ এএম

বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, নেপথ্যে ‘থ্রি ইডিয়টস’র সেই ফুনসুখ ওয়াংড়ু!

ভারতে লাদাখকে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক, যিনি বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর ফুনসুখ ওয়াংড়ু চরিত্রের পেছনের অনুপ্রেরণা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) লাদাখের লেহ শহরে হাজার হাজার বিক্ষোভকারী অনশন ও হরতাল পালন করছিলেন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

বিক্ষোভকারীরা একটি বিজেপি অফিস এবং একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) এর প্রতিবেদন অনুযায়ী, চলমান আন্দোলনের মধ্যে এটিই প্রথম সহিংস ঘটনা।

লাদাখের জলবায়ু কর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক গত দুই সপ্তাহ ধরে এই দাবিতে অনশন করছেন। তার এই আন্দোলনে সাড়া দিয়ে বিপুল সংখ্যক তরুণ বিক্ষোভে অংশ নিচ্ছেন।

ওয়াংচুকের উদ্ভাবিত ‘আইস স্তূপা’ নামক কৃত্রিম হিমবাহ, যা পানি সংরক্ষণে সাহায্য করে, তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। তিনি ২০১০ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আগামী ৬ অক্টোবর একটি বৈঠকের কথা ছিল। কিন্তু সংঘর্ষে নিহতের ঘটনায় এই বৈঠক নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।