বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, ট্রাম্পের জন্য বড় ধাক্কা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১২:৩৪ পিএম

তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, ট্রাম্পের জন্য বড় ধাক্কা

ট্রাম্পের জন্য বড় ধাক্কা: তিন গুরুত্বপূর্ণ নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়!মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম বড় তিনটি নির্বাচনেই জয়লাভ করেছে ডেমোক্র্যাটরা। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এই ফলাফলকে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি এবং জনপ্রিয়তার ওপর জনগণের মনোভাবের একটি বড় প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনগুলোতে ডেমোক্র্যাটদের সাফল্য:

১. নিউইয়র্ক সিটি মেয়র : ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি মেয়র পদে জয়ী হয়েছেন। তিনি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও সর্বকনিষ্ঠ নির্বাচিত মেয়র হওয়ার ইতিহাস গড়লেন।প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণার পুরো সময়টাই মামদানির সমালোচনা করেছিলেন এবং নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

২. ভার্জিনিয়া গভর্নর  ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি হচ্ছেন ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর। কংগ্রেসের সাবেক সদস্য ও সিআইএর সাবেক কর্মকর্তা স্প্যানবার্গার মধ্যমপন্থি হিসেবে পরিচিত।

৩. নিউ জার্সির গভর্নর: নিউ জার্সির গভর্নর নির্বাচনে জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল। তিনি কংগ্রেসওম্যান এবং সাবেক নৌবাহিনীর হেলিকপ্টার পাইলট।

তিনজন ডেমোক্র্যাটিক প্রার্থীই তাদের প্রচারণায় অর্থনৈতিক বিষয়, বিশেষ করে জনগণের আর্থিক সামর্থ্যের ওপর জোর দিয়েছিলেন। তাদের এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রগতিশীল ও মধ্যমপন্থি ডেমোক্র্যাটদের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।