জুলাই ২১, ২০২৬, ০৪:৪৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় জামিন পাওয়ার পর, এবার প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলা থেকেও জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যানের ছেলে তৌহিদ আফ্রিদি।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে জামিন শুনানি পরিচালনা করেন আইনজীবী ইকবাল মাহমুদ শোভন।
শুনানি শেষে তিনি গণমাধ্যমকে জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়েছিল। এর আগে দুটি হত্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছিলেন। মঙ্গলবার ওয়ারি থানার মামলা থেকেও জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে একাধিক মামলায় সিআইডি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও একে একে সব মামলায় জামিন পাওয়ার পর এখন তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন