রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ৩দিনের রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০৬:৩৮ পিএম

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ৩দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তানভীরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

গত পাঁচ আগস্ট ভোরে রাজধানী ঢাকার মিরপুরের মনিপুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে তাকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায় যে এনসিপির একটি রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তি ও মানহানিকর মন্তব্য প্রকাশ করেন। 

উক্ত পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।এই ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।