শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

অ্যালোভেরার ৫টি গুরুত্বপূর্ণ উপকারিতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১১:১৫ এএম

অ্যালোভেরার ৫টি গুরুত্বপূর্ণ উপকারিতা

অ্যালোভেরা বা ঘৃতকুমারী প্রকৃতিতে পাওয়া অন্যতম নিয়ামক, যা শত বছর ধরে ওষুধ, সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার শরীরের ভেতর ও বাইরে দু’দিক থেকেই উপকার এনে দেয়।ত্বকের আর্দ্রতা ও নিরাময়: অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে। রোদে পোড়া বা পুড়ে যাওয়া ত্বক দ্রুত সারিয়ে তোলে।ব্রণ ও দাগ: এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ব্রণ, দাগ ও র‍্যাশ কমাতে সাহায্য করে। এটি ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ।

চুলের কন্ডিশনার: এটি চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।খুশকি ও চুল পড়া রোধ: অ্যালোভেরা মাথার ত্বক পরিষ্কার রাখে, খুশকি কমায় এবং চুলের গোড়া মজবুত করে। নিয়মিত ব্যবহারে চুল পড়া রোধে কার্যকর।হজমে সহায়ক: অ্যালোভেরা জুস হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা এনজাইম খাদ্য ভাঙতে সহায়তা করে এবং গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা এসিডিটির সমস্যা দূর করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ও ই থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরে টক্সিন জমা কমায় এবং কোষ পুনর্গঠনে সাহায্য করে।ক্ষত সারাতে ও প্রদাহ কমাতে: অ্যালোভেরা জেল ক্ষতস্থানে লাগালে ব্যথা ও জ্বালাপোড়া কমে এবং দ্রুত নতুন কোষ গঠন হয়। তাই এটি প্রাকৃতিক ফার্স্ট-এইড উপাদান হিসেবেও পরিচিত।সতর্কতা: অতিরিক্ত অ্যালোভেরা জুস খেলে পেটের সমস্যা হতে পারে। তাই এটি পরিমিতভাবে ব্যবহার করতে হবে।