বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কাজ করার ঘোষণা দিলো শায়খ আহমাদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৮:৫৬ পিএম

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কাজ করার ঘোষণা দিলো শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ

সাম্প্রতিক সময়ে মাদ্রাসায় ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনাগুলো নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। শনিবার সন্ধ্যা ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা জানান। এই সংকট কাটাতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া জরুরি।

বর্তমানে হজের সফরে থাকায় দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা পেশ করবেন তিনি।আবাসিক প্রতিষ্ঠানগুলোতে এসব অনাচারের ঘটনা অস্বীকার করার উপায় নেই। 

এই বিষয়ে ২০১৯ সালে দেওয়া একটি লিখিত সুপারিশমালার কথা স্মরণ করিয়ে দেন তিনি। পুরোনো সেই পোস্টে তিনি বলেছিলেন, আলেমরা ফেরেশতা নন এবং তাদেরও প্রবৃত্তি আছে।তবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যৌন কেলেঙ্কারির ঘটনা বাড়ছে। 

সমস্যা সমাধানে মসজিদ বা মক্তবের স্টাফ নিয়োগে বিবাহিত ও বয়স্ক হওয়ার শর্ত আরোপের কথা বলা হয় সেখানে। শিক্ষকদের ফ্যামিলি বাসা দিতে হবে। মক্তবগুলোকে সিসি ক্যামেরার আওতায় এনে সার্বিক মনিটরিং অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি। আবাসিক মাদ্রাসায় ঢালাও বিছানা সিস্টেম বাতিল করে প্রত্যেক ছাত্রের জন্য আলাদা বেড নিশ্চিত করা জরুরি।শ্রেণিকক্ষ ও আবাসন একসঙ্গে রাখা যাবে না। মহিলা মাদ্রাসায় কোনো অবস্থাতেই পুরুষ শিক্ষক বা স্টাফ নিয়োগ দেওয়া যাবে না। 

শুধু বাইরের যোগাযোগের জন্য একজন বৃদ্ধ প্রহরী রাখা যেতে পারে। সৌদি আরবে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে কেবল পুরুষ প্রহরী থাকার উদাহরণও তিনি টেনেছেন।অর্থের অভাবে এসব আয়োজন করতে না পারলে প্রতিষ্ঠানগুলোর আবাসিক ব্যবস্থা চালু করা অনুচিত। এসব নিয়ম মানলে সমস্যা অনেকটাই কমে আসবে।