বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাসনাত আবদুল্লাহর সমালোচনা নিয়ে মুখ খুললেন রফিকুল ইসলাম মাদানী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ১০:৩৭ এএম

হাসনাত আবদুল্লাহর সমালোচনা নিয়ে মুখ খুললেন রফিকুল ইসলাম মাদানী

ছবি : সংগৃহীত

রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ও আলেমদের প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। শনিবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে আলেমদের সম্পর্ক এবং সাম্প্রতিক ক্ষোভের কারণ স্পষ্টভাবে তুলে ধরেছেন।

যাদের সঙ্গে দীর্ঘ আন্দোলন ও সুসম্পর্ক রয়েছে, তাদের সমালোচনামূলক বক্তব্যে কষ্ট পাওয়ার বিষয়টি তিনি ফোকাস করেছেন।মাদানী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, অতীতে রাজপথের আন্দোলনে মাদ্রাসাশিক্ষার্থীরা কীভাবে সাড়া দিয়েছিল এবং হাসনাত আবদুল্লাহর আহ্বানে তারা কীভাবে সাড়া দিয়ে শাহবাগে উপস্থিত হয়েছিল। অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনায় যাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে, তাদের কোনো ভুল বক্তব্য এলে আলেম সমাজ স্বাভাবিকভাবেই বেশি ব্যথিত হয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি লেখেন, রাজনৈতিক অঙ্গনের কিছু পরিচিত মুখের বক্তব্যের ক্ষেত্রে সাধারণ মানুষ বা আলেমসমাজ পূর্ব থেকেই এক ধরনের দূরত্ব বজায় রাখে, কারণ তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। কিন্তু আন্দোলনের সহযাত্রী ও ঘনিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু এলে তা নেতাকর্মী ও সমর্থকদের মনে গভীর আঘাত হানে।সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও আলেমদের মনস্তত্ত্ব নিয়ে তার এই সোশ্যাল মিডিয়া পোস্টটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।