সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:৩০ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ শুরু হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তিন ক্রিকেটপ্রেমীকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।পুরস্কার পেতে হলে সমর্থকদের একটি ভবিষ্যদ্বাণী করতে হবে: বাংলাদেশ ও ভারত ম্যাচে কে সবচেয়ে বেশি রান করবেন?
আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজের মন্তব্যের ঘরে এই ভবিষ্যদ্বাণী করা যাবে। তবে কোনো সম্পাদিত (edited) মন্তব্য গ্রহণযোগ্য হবে না।
ম্যাচ শেষে, যে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঠিক ভবিষ্যদ্বাণী করবেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩ জন বিজয়ীকে নির্বাচন করা হবে এবং তাদের প্রত্যেককে বাংলাদেশ ক্রিকেট দলের একটি প্রিমিয়াম জার্সি পুরস্কার হিসেবে দেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন