রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুমের চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না: জাহেদ উর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১২:০৩ পিএম

গুমের চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না: জাহেদ উর রহমান

ছবি - সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, “আমাদের নিজেদের প্রিয়জনের মৃত্যু কষ্টকর নিঃসন্দেহে, কিন্তু গুম তার চেয়েও বিভৎস অভিজ্ঞতা।” তিনি বলেন, বাংলাদেশে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের অন্তহীন যন্ত্রণা নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি দেখার পর এর চেয়ে মর্মান্তমান্তিক আর কিছু হতে পারে না বলে তিনি মনে করেন।শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘জাহেদ’স টেইক’-এ পোস্ট করা এক ভিডিওতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জাহেদ উর রহমান জানান, ভিডিওটি সরকারি উদ্যোগে গঠিত গুম তদন্ত কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। তিনি বলেন, “মাথায় এক অবশ্যম্ভাবী শূন্যতা থাকে। এই অজানা থেকে যাওয়া মানসিকভাবে ভয়াবহ ও ধ্বংসাত্মক প্রভাব ফেলে পরিবারের ওপর।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ দুর্নীতি নয়, বরং বিচারবহির্ভূত হত্যা, গুম, কাস্টডিয়াল টর্চার ও গায়েবি মামলা।” তার মতে, রাষ্ট্রীয় ক্ষমতা ও আইনের অপব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের দমন করার এই ইতিহাস অবশ্যই সংরক্ষণ করতে হবে।

এই বিশ্লেষক বলেন, “বাংলাদেশ মগের মুল্লুক হতে পারে না। গায়ের জোরে ক্ষমতা ধরে রাখার সংস্কৃতি বন্ধ করতেই হবে।” তিনি ভবিষ্যতে যেন কোনো সরকার এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপকর্ম করতে না পারে, সেজন্য সকলকে সক্রিয় ও সচেতন থাকার আহ্বান জানান।