রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বিজয় দিব‌সের শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র, ভারত ও চীনসহ ৭টি দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:২০ পিএম

বিজয় দিব‌সের শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র, ভারত ও চীনসহ ৭টি দেশ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেনসহ বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র।

মঙ্গলবার পৃথক বার্তায় সং‌শ্লিষ্ট দেশগুলোর ঢাকার দূতাবাস বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানায়। ৫৪ বছর আগে এই দিনে নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয়েছিল বাংলাদেশ।

মার্কিন দূতাবাস: বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।

চীনা দূতাবাস: বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসাথে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি।ভারতীয় হাইক‌মিশন: ভারতীয় হাইক‌মিশন, ঢাকা বাংলা‌দে‌শের জনগণকে বিজয়‌ দিবসের শুভেচ্ছা জানিয়েছে।এছাড়া পৃথক পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুই‌ডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে।