ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:৩৮ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি এই ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।
বিজয় দিবসের দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এই মনোজ্ঞ প্রদর্শনীতে ছিল:
ফ্লাই পাস্ট
প্যারাজাম্প
বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী
বিজয়ের ৫৪তম বছর পূর্তি উপলক্ষে এই আয়োজনে একটি বিশেষ প্রচেষ্টা চালানো হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ সর্বমোট ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন।
আয়োজকদের দাবি, এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ, তবে এখনো এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়নি।এছাড়া, সশস্ত্র বাহিনী কর্তৃক জাতীয় প্যারেড স্কয়ারে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশন এবং দেশের বিভিন্ন জেলায় সীমিত আকারে বাদ্য পরিবেশন ও ফ্লাই পাস্ট পরিচালিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন