রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৫৭ এএম

হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের বীর সেনানি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ঘটনার দিন হাদিকে বহনকারী অটোরিকশার চালক মো. কামাল হোসেন (৪৬) আদালতে প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

আদালতে জবানবন্দি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আহমেদ ১৬৪ ধারায় কামালের জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি শেষে তাকে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।সেদিন যা ঘটেছিল তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়।

ঘটনার দিন শহীদ শরীফ ওসমান হাদি মতিঝিলের খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাওয়ার জন্য কামাল হোসেনের অটোরিকশায় ওঠেন। পথে বিজয়নগর এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। চালক কামাল হোসেন এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী, যিনি খুব কাছ থেকে পুরো বিষয়টি দেখেছেন।মামলার প্রেক্ষাপট গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়।তদন্তের বর্তমান অবস্থা এই মামলায় এখন পর্যন্ত ঘাতক ফয়সালের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তবে মূল খুনি ফয়সাল করিম দাউদ এখনো পলাতক রয়েছে। অটোরিকশা চালকের এই জবানবন্দি খুনি শনাক্ত ও বিচার প্রক্রিয়ায় শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।