শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:১৭ পিএম

জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে, সেই নির্ধারিত স্থানটি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার জন্য যেখানে কবর প্রস্তুত করা হচ্ছে, সেই স্থানটি ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তাঁর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমাধিস্থলে অবস্থানকালে কর্মকর্তাদের নিয়ে তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করে প্রস্তুতির খোঁজখবর নেওয়ার পর তিনি জিয়া উদ্যান ত্যাগ করেন। উল্লেখ্য, আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে এখানে দাফন করা হবে।