শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রোরেল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:০৪ পিএম

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রোরেল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অতিরিক্ত মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ এই বিশেষ সেবার কথা জানিয়েছে ডিএমটিসিএল-এর বিজ্ঞপ্তিতে বলা হয়।

 দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে।

জানাজা উপলক্ষে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মানুষের ব্যাপক সমাগম বিবেচনায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য, আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

এই শোকের দিনে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মেট্রোরেলের এই বিশেষ সার্ভিস সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজতর করবে বলে আশা করা হচ্ছে।