ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:০৭ পিএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহামেদ মুইজু।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই শোক জানান।
এক্স পোস্টে রাষ্ট্রপতি মুইজু লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আরও প্রার্থনা করেন যে, এই গভীর শোকের সময়ে মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন।উল্লেখ্য, মোহামেদ মুইজু ২০২৩ সাল থেকে মালদ্বীপের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা শোক প্রকাশ করেছেন। আগামীকাল বুধবার তাঁর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন