ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:৫৬ পিএম
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। জানাজা শেষে মরহুমার কফিন যখন গাড়ির দিকে নেওয়া হচ্ছিল, তখন স্বজনদের সঙ্গে কাঁধ মেলালেন দেশের তিন বিশিষ্ট ও জনপ্রিয় ইসলামী আলেম।
বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা শেষে ভিড় ঠেলে বেগম জিয়ার কফিন কাঁধে তুলে নেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ধর্মীয় ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে জানাজায় লাখো মানুষের ঢল নামার পাশাপাশি এই তিন আলেমের কফিন বহনের দৃশ্য উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে।
এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। দলটির শীর্ষ নেতারা জানাজায় কাতারবন্দি হয়ে শ্রদ্ধা জানান। প্রতিনিধি দলে ছিলেন:
নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ও মাওলানা আবদুল হালিম
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ও নায়েবে আমির আবদুর রহমান মুসা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন